কে ক্র্যাফটের ২৯ বছরপূর্তিতে বিশেষ ছাড়

দেশের অন্যতম ফ্যাশন হাউজ কে ক্র্যাফটের পথ চলার ২৯ বছর পূর্ণ হতে চলল। ক্রেতাদের প্রয়োজন, প্রেরণা আর ভালোবাসায় ২৯ বছরের এই দীর্ঘ পথ চলায়, সব উৎসবে-আনন্দে ক্রেতাদের পাশে থাকার অদম্য লক্ষ্য ছিল কে ক্র্যাফটের। এবং আগামীতেও কে ক্র্যাফটের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।  

বছরপূর্তি উপলক্ষে তাই কে ক্র্যাফট দিচ্ছে সব প্রডাক্টে ২০% ছাড়।  বিশেষ এই অফারটি আগামী ৩১ মে পর্যন্ত চলবে কে ক্র্যাফটের সব শো-রুমে (দেশীদশ ছাড়া)। এ ছাড়া ঘরে বসে মূল্য ছাড়ে পোশাকসহ যেকোনো পণ্য অর্ডার করতে পারেন অনলাইন স্টোর kaykraft.com থেকে।

বছরপূর্তি উপলক্ষে কে ক্র্যাফট দিচ্ছে সব প্রডাক্টে ২০% ছাড়

মেয়েদের পোশাকের বিশাল সংগ্রহে থাকছে সালোয়ার কামিজ, শাড়ি, টপস, টিউনিক, কটি, শার্ট, টপস-স্কার্ট ইত্যাদি। ছেলেদের জন্য ক্যাজুয়াল শার্ট, পলো শার্ট, টি-শার্ট, ছাড়াও পাবেন রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। আর কিডস কর্নারে থাকছে ছোটমনিদের জন্য সব ধরনের পোশাক। বছরপূর্তিতে বিশেষ ছাড়ে আরও পাওয়া যাবে বিভিন্ন উপহার সামগ্রী, অরনামেন্টস, গৃহসজ্জা সামগ্রী, স্কুল-কলেজ, অফিস ও নানা প্রয়োজনে ব্যবহার উপযোগী ব্যাগ।