রাজধানীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তোফাজ্জল হোসেন নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৯ মে) দিবাগত রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার মহাখালী বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি কাজী আবুল কালাম জানান, মহাখালী বাস টার্মিনালের মৌ পরিবহন বাস কাউন্টারের সামনে থেকে একজন মাদক  বেচার জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানো চেষ্টা করলে গাঁজাসহ তোফাজ্জলকে গ্রেফতার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে তোফাজ্জল ১০ কেজি গাঁজা ঢাকায় নিয়ে আসে। টার্মিনালে অজ্ঞাত এক ব্যক্তি তার কাছ থেকে এই গাঁজার চালান নেওয়ার কথা ছিল। গাঁজার চালান নওগাঁ পাঠানোর কথা ছিল। এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।