প্লে-অফ নিশ্চিত করলো রাজস্থান

চলতি আইপিএলে তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। গতকাল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৫ রানে হারিয়েছে তারা। এর মধ্য দিয়ে শেষ চার নিশ্চিত হলো ফ্রাঞ্জাইজিটির।

এদিন, টস জিতে আগে ব্যাট করতে নামে চেন্নাই। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয় তারা। জবাবে ব্যাটিংয়ে নেেমে ২ বল ও ৫ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান।

সর্বোচ্চ ৫৯ রান করেছেন যশস্বী জয়সওয়াল। রবিচন্দ্রন অশ্বিন মাত্র ২৩ বল মোকাবিলায় ৪০ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক সঞ্জু স্যামসন করেন ১৫ রান। এর আগে বল হাতে দলটির পক্ষে যুযবেন্দ্রা চাহাল ২টি, ম্যাককয় ২টি এবং ট্রেন্ট বোল্ট ও অশ্বিন একটি করে উইকেট শিকার করেন।

চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে ৫৭ বলে ৯৩ রান করেছেন মঈন আলি। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি করেন ২৬ রান।