ভারতের সামনে সহজ লক্ষ্য

ভারতের সামনে ২২৮ রানের সহজ লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২২৭ রান করে প্রোটিয়ারা।

বুধবার বিকেলে শুরুতে মাঠে নেমে ১১ রানে ওপেনার হাশিম আমলা (৬) ফিরে যান সাজঘরে। তাকে অনুসরণ করে একে একে মাঠ ছাড়েন কুইন্টন ডি কক (১০), র‌্যাশি ভ্যান ডার দুসেন (২২), ফাফ ডু প্লেসিস (৩৮) ও জেপি ডুমিনি (৩)।

ভারতের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পতন হতে থাকে প্রোটিয়াদের। ৮৯ রানের মধ্যে পাঁচ উইকেটের পতন হয়। পরে ডেভিড মিলার (৩১), আন্দিলে পেলুকায়ো (৩৪), ক্রিস মরিস (৪২) ও কাগিসো রাবাদা (৩১*) এর প্রচেষ্টায় ২২৭ রানের স্কোর গড়তে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ড বিশ্বকাপে স্বাগতিকদের বিপক্ষে হারে যাত্রা শুরু হয় দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় ম্যাচে তারা বাংলাদেশের কাছে হেরেছে। এটি প্রোটিয়াদের তৃতীয় ম্যাচ। অপরদিকে ভারত এই ম্যাচের মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করল।

ইত্তেফাক/কেআই