গাজীপুরে ৮০ ও ৯০ দশক ছাত্রলীগের পুনর্মিলনী আজ

গাজীপুরে ৮০ ও ৯০ দশক ছাত্রলীগের প্রথম পুনর্মিলনী আজ শনিবার (২৮ মে) গাজীপুরের একটি রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। 

পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করবেন আয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, জেলা পরিষদের প্রশাসক আখতারউজ্জামান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সিমিন হোসেন রিমি এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসি, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ৮০ ও ৯০ দশক গাজীপুর ছাত্রলীগের পুনর্মিলনী কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল হাদী শামীম। পুনর্মিলনী কমিটির সদস্য সচিব মো. আবদুল হালিম সরকার জানান, বিকালে জাতীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।