হোমনায় লাইসেন্স না থাকায় বে- সরকারিভাবে পরিচালিত উপজেলা সদরের জনসেবা হাসপাতাল ও খিদমাহ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়ে তাদের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৯ মে) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রট ও হোমনার এসিল্যান্ড মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।
একই আদালত একই দিনে উপজেলার ঘাড়মোড়া হাড়ভাঙা এক্স- রে ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হোমনার এসিল্যান্ড মিজানুর রহমান বলেন, হোমনা উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অব্যবস্থাপনার বিরুদ্ধে আজ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ঘাড়মোড়া হাড়ভাঙা এক্স-রে ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। হোমনা উপজেলা সদরে অবস্থিত হোমনা মডার্ন হাসপাতালে অভিযান করলে সেখানে কাউকে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে হাসপাতাল বন্ধ করে সবাই সটকে পরে। পাশাপাশি মদিনা আই এন্ড জেনারেল হাসপাতালে ও অভিযান পরিচালনা করা হয়। উক্ত হাসপাতাল কর্তৃপক্ষকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়। এছাড়াও বেসরকারিভাবে পরিচালিত জনসেবা হাসপাতাল ও খিদমাহ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়ে তাদের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।