আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকালে এ ঘটনা ঘটে। 

মৃত ওই শিশুর নাম নীলয় হালদার (১২)। সে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের নারায়ণ হালদারের ছেলে। 

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার জানান, নীলয় হালদার খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু নিলয়ের পরিবারের বরাত দিয়ে আরও ওসি জানান, নীলয় একজন মৃগী রোগী ছিল। এ ঘটনায় নীলয়ের মা বিথী হালদার বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।