ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আত্মহত্যা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ল’ এওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি এর আয়োজন করে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন বিভাগের প্রফেসর ড. রেহানা পারভিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আত্মহত্যা ও মাদক আমাদের সমাজে মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে।হতাশা থেকেই মানুষ এসবের দিকে ঝুঁকছে। মানুষকে সৃষ্টিকর্তা ভিন্ন ভিন্ন যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন। সে হিসেবে প্রত্যেকেই নিজ জায়গা থেকে বিশেষ। তাই হতাশাগ্রস্ত না হয়ে নিজেকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব নিজেকেই নিতে হবে।
সংগঠনের সহ-সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রক্টর ও আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আক্তার।
ল’ এওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির দপ্তর সম্পাদক মোছাদ্দেক হোসেন ও অর্থ-সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান চৌধুরী।
এসময় ঐক্য-মঞ্চের আহ্বায়ক আখতার হোসেন আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।