বাকেরগঞ্জে ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক

বরিশালের বাকেরগঞ্জ থেকে সাইদুর রহমান শাহীন (৩৫) নামে ইয়াবাসহ এক ভুয়া সাংবাদিকে  আটক করেছে বরিশাল ডিবি পুলিশ।

বুধবার (১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠী গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ পিচ ইয়াবা ও সংবাদ বরিশাল ও সকালের বার্তা নামের দুটি প্রেস কার্ড উদ্ধার করা হয়।

আটক সাইদুর ঝালকাঠী জেলার নলছিটি থানার কুশাংগল গ্রামের আব্দুস সালামের পুত্র।

বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সত্য রঞ্জন খাসকেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাইদুরের কাছ থেকে পাওয়া প্রেস কার্ড দুটি কিছুটা ঝাপসা, ধারনা করা হচ্ছে সহজে মাদক ব্যবসা পরিচালনার জন্য ভুয়া সাংবাদিক পরিচয় দিত।

তিনি আর জানান, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।