আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শশুর বাড়ি থেকে মোছা. কলি আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আনোয়ারা থানার‌ অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

বৃহস্পতিবার (২ জুন) ভোর ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব ডুমুরিয়া এলাকায় স্বামীর ঘর থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।

ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ঘটনার খবর পেয়ে সকালে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।