রেনেসন্স ঢাকা গুলশান হোটেলে ‘স্ট্রিট ফুড কার্নিভাল’ 

তারকা হোটেল স্ট্রিট ফুড! ভাবতে খানিকটা অবাক লাগলেও রেনেসন্স ঢাকা গুলশান হোটেলে গেলো ১ জুন থেকে শুরু হয়েছে ‘স্ট্রিট ফুড কার্নিভাল ২০২২’।

সাধারণত স্ট্রিট ফুড বলতেই আমাদের চোখে ভেসে ওঠে রাস্তার পাশে ভ্রাম্যমাণ ভ্যান বা দোকানে তৈরি নানা মসলাদার মুখরোচক খাবার। কিন্তু বিভিন্ন দেশের ১২০টিরও বেশি দেশসেরা স্ট্রিট ফুডের স্বাদ একসঙ্গে নেওয়ার ব্যবস্থা করেছে রেনেসন্স ঢাকা গুলশান হোটেল।

আগামী ৫ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে রাত ১০.৩০ মিনিট পর্যন্ত তাদের মাল্টি-কুইজিন রেস্তোরাঁ ‘বাহার’-এ চলবে এই স্ট্রিট ফুড কার্নিভাল। গেলো বুধবার এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের এক্সিকিউটিভ শেফ ফিরম্যান, যিনি ইন্দোনেশিয়া ও পৃথিবীর বিভিন্ন দেশে তার তৈরি করা খাবারের জন্য বিশেষভাবে সমাদৃত। এই কার্নিভালে থাকছে ইন্দোনেশিয়ার সাতেলিলিট, থাইল্যান্ডের সোমট্যাম, আমেরিকা থেকে কর্নডোগ, আরব থেকে হুমুস এবং স্থানীয় বাংলাদেশের ফুচকাসহ আরও অনেক মুখরোচক স্ট্রিট ফুড।

সারা বিশ্বের ১২০টিরও বেশি স্ট্রিট ফুড থেকে আপনার পছন্দের স্ট্রিট ফুডটি বেছে নিয়ে হারিয়ে যেতে পারেন স্ট্রিট ফুডের স্বাদের দুনিয়ায়। বুফে জনপ্রতি ৮৫০০ টাকায় স্বাদ নিতে পারবেন পৃথিবীর বিখ্যাত সব খাবারের।  এ ছাড়া বাছাইকৃত ব্যাংক কার্ডে থাকছে  ‘বাই ওয়ান গেট টু’ অফার! বিস্তারিত জানতে চোখ রাখতে পারেন রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের ফেসবুক পেইজ facebook/RenaissanceDhakaGulshan/-এ ।