সিকৃবিতে চলচ্চিত্র উৎসবে সেরা তিন চলচ্চিত্রের নাম ঘোষণা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) চলচ্চিত্র সংসদ আয়োজিত আন্তর্জাল চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসরে সেরা তিন চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের ওয়েবসাইট ও ফেসবুক পেজে  নাম ঘোষণা করা হয়। 

এবারের আসরে ফুয়াদুজ্জামান ফুয়াদ পরিচালিত ‘দ্য হোম ইন সাউন্ড’ চলচ্চিত্রটি বিজয়ী হয়েছে। এছাড়া প্রথম রানার আপ হিসেবে শুভ তালুকদার পরিচালিত ‘ম’য়ে মাংসপিণ্ড’ এবং দ্বিতীয় রানার আপ হিসেবে বিজয় মাহমুদ পরিচালিত ‘প্রজন্ম: দ্য বার্থ অব এ লাইফ’ চলচ্চিত্র দুটি ঘোষণা করা হয়েছে।

ষোঘিত তিন চলচ্চিত্র।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারিতে ঘরবন্দী মানুষকে বিনোদন দিতে এবং তরুণ ও সৃজনশীল নির্মাতাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে অনলাইনে আন্তর্জাল চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এ বছর ২৮ মার্চ থেকে তিনদিন ব্যাপী উৎসবের দ্বিতীয় আসরে মোট ২৫টি চলচ্চিত্র অনলাইনে প্রদর্শিত হয়। এছাড়া এতে বিভিন্ন নির্মাতাদের নিয়ে অনলাইনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।