বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’— প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত হচ্ছে এবারের পরিবেশ দিবস। রোববার (৫ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ পুকুরপাড়ে বিভিন্ন ফুল ও ফলজ গাছের চারা রোপণ করেন সমিতির নেতৃবৃন্দ।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াসহ প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় প্রক্টর বলেন, সবুজে ভরপুর এই ক্যাম্পাস আমাদের৷ এই সবুজকে আমাদের বাঁচিয়ে রাখতে প্রয়োজন নিয়মিত গাছ লাগানো ও পরিচর্যা করা। সাংবাদিক সমিতির এমন আয়োজন প্রশংসনীয়। সবাই এভাবে এগিয়ে এলে এই আরও সবুজে ভরপুর হয়ে উঠবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চবি সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব এ রহমান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আজহারসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ