সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে এখনো আগুন নিভানো সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। জানা যায়, গত রবিবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায়ও শীতলপুর বিএম কন্টেইনার ডিপোতে কন্টেইনারে লেগে থাকা আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পানির অভাবে এখনো পর্যন্ত নিভাতে পারছে না।
কারণ ফায়ার সার্ভিসের পানি শেষ হয়ে যাওয়ায় তারা আশে পাশের কোথাও পানি খুঁজে পাচ্ছে না। আগুন নিভানো সম্ভব হয়নি। কারণ অন্যান্য কন্টেইনারেও আগুনের লেলিহান ছড়িয়ে পড়ছে। এ সময় ফায়ার সার্ভিসের গাড়ির পানি শেষ হয়ে গেছে। অত্র উপজেলায় কাছে ধারে কোন পুকুরও নেই। কারণ ভূমিদস্যুরা পানি দরে পুকুর কিনে ভরাট করে ফেলায় পানি অভাব।