নিহতদের স্বজন ও আহতদের পাশে যুবলীগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে আগুনের নিহতদের স্বজন ও আহতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। অগ্নিকাণ্ডের শুরু থেকে এখন পর্যন্তও সাধারণ মানুষ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি সীতাকুণ্ডের স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সাধ্য মতো সহযোগিতার চেষ্টা করছেন। আগুন নির্বাপণের পাশাপাশি আহতদের বের করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুবলীগ জানায়, দলের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে চট্টগ্রাম উত্তর জেলার অন্তর্গত সীতাকুণ্ড উপজেলা যুবলীগসহ পাশ্ববর্তী উপজেলা, থানা, ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রাম মহানগর যুবলীগের পদ-প্রত্যাশীরা ব্যক্তি উদ্যোগে ওষুধ, পানি, খাবার, প্রয়োজনীয় গ্রুপের রক্তের ব্যবস্থা করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও যুবলীগ এই মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

গত শনিবার (৪ জুন) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। প্রশাসনের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ৪১ জন নিহত এবং কয়েকশত লোক আহত হয়েছেন