হাটহাজারীতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় বন্ধুর ছুরিকাঘাতে তারই বন্ধু  ইকবাল (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে বলে খরব পাওয়া গেছে।  গত রবিবার (৫জুন) রাত সাড়ে ৮টার পর এ ঘটনা ঘটে। হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ইকবাল হাটহাজারী পৌরসভার পশ্চিম আলামপুরের নুর মোহাম্মদ ছেলে ।  

ওসি (তদন্ত) রাজীব শর্মা জানান,  ৪/৫ জন বন্ধু মিলে হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব আলমপুর গ্রামের একটা নির্জন এলাকাতে অন্যদিনের মত আড্ডা মারতে যায়। কী প্রসঙ্গে হঠাৎ কথা কাটাকাটির এক পর্যায়ে তারই এক বন্ধু মানিক বড়ুয়া ইকবালকে ছুরি দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে । শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত গুরুতর হওয়ায় ইকবাল মাটিতে পড়ে যায়। এরপরই অন্যান্য বন্ধুরা তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । রিপোর্ট হাত এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।।