২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তদের ওপর চাপ বাড়বে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার (৯ জুন) বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
মেনন বলেন, বিশ্ববাজারে পণ্যের মূল্যবৃদ্ধি, আমাদের এখানে কোভিডে অভিঘাত- সব মিলিয়ে আমরা একটা চ্যালেঞ্জিং সময় পার করছি। চ্যালেঞ্জিং বাজেট আমাদের উচিত ছিল। সেই চ্যালেঞ্জ আমি বাজেটে দেখিনি।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে ধনীর চাইতে মধ্যবিত্তের ওপর চাপ বাড়বে।