সীতাকুন্ডের ঘটনায় সহায়তায় হাজী মুহাম্মদ মহসিন কলেজের কুইক রেসপন্স টিম

সীতাকুণদে আগুনের ঘটনায় ক্ষ‌তিগ্রস্থ‌দের পুনর্বাসন ও সাহায্যার্থে হাজী মুহাম্মদ মহ‌সিন ক‌লেকের ৯৭ ব্যাচের (এইএমএমসি২৭) কুইক রেসপন্স টিম কর্তৃক আজ চট্টগ্রাম মেডিকেল কলেজের (সিএম‌সি) ২৪, ২৮, ৩৬, ৩১নং  ওয়ার্ড ভিজিট করে রোগীদের বি‌ভিন্ন তথ্য সংগ্রহ করে।

এইএমএমসি২৭ টিম ক্ষতিগ্রস্ত রোগীদের চিকিৎসা সম্পর্কে  বিভিন্ন খোঁজখবর  নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারবর্গ কে পূনর্বাসনের উদ্দেশে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।

যাদের অঙ্গহানী হয়েছ এমন চারজনের নাম, ঠিকানা, ফোন নাম্বার জোগাড় করা হয়েছে। 
আহত অগ্নিদগ্ধ যারা ডিপোর কর্মচারী নয় এবং সীতাকুণ্ড ও আশেপাশের এলাকায়  বসবাস করে । তাদের তথ্য,  ঠিকানা এবং ফোন নাম্বার  দিয়ে উক্ত টিমকে  পূর্নবাসন এর কাজে সহায়তা  করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া মৃত ভিকটিমদের নাম ঠিকানা ফোন নাম্বার এবং তাদের পরিবারের উপার্যনক্ষম ব্যাক্তি আছে কি নেই তার তালিকা  উক্ত টিমকে দিলে তাদের পুনর্বাসনের জন্য  যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।