নগরীর পশ্চিম খুলশী এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। এ সময় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে একটি এলজি, ২ রাউন্ড কার্তুজ ও ২টি ছুরি উদ্ধার করা হয়। শনিবার ভোরে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হচ্ছে মো. রুবেল (২২), মো.জাহেদ (১৮) ও শান্ত (১৭)।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চেীধুরী জানান, নীলাচল হাউজিং সংলগ্ন পাহাড়ে ছিনতাইকারীদের গ্রেফতারে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।
আরও পড়ুন: শিবপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
পরে ঘটনাস্থল থেকে রুবেল নামে এক ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
ইত্তেফাক/নূহু