রূপগঞ্জে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা গতকাল ২৯ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জের ভোলাব ইউনিয়ন বিএনপির অফিসে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ভোলাব ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রেজাউল হক। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও রূপগঞ্জ আসনের বিএনপির মনোনয়নপত্র জমাদানকারী মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন, ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটো প্রমুখ।