পাবনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পাবনার সুজানগরে হাসিনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হাসিনা খাতুন উপজেলার নিয়োগীরবন গ্রামের সাহেব আলী সরদারের স্ত্রী। 

সুজানগর থানার ডিউটি অফিসার জানান, বৃহস্পতিবার (১৬ জুন) ভোর ৬টার দিকে গৃহবধূ হাসিনা খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পায় স্বজনরা। পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। 

সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, ‘ধারণা করছি পারিবারিক কলহের জের ধরে হাসিনা আত্মহত্যা করে থাকতে পারে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।