এসডিজি ইয়ুথ সামিটের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক

কক্সবাজারে দেশের সর্ববৃহৎ ও প্রথম এসডিজি ইয়ুথ সামিট-২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৩ ও ২৪ জুলাই এই সামিট অনুষ্ঠিত হবে। এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের জনপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক ইত্তেফাক’।

ভিশন-২০৪১ কে সামনে রেখে বাংলাদেশে এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস) বাস্তবায়নে বৃহত্তর তরুণ-সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে দেশের ৯টি সংস্থা ও সংগঠনের সমন্বয়ে আয়োজন করা হচ্ছে এই সামিট।

ইতোমধ্যে এসডিজি ইয়ুথ সামিটের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিষ্ট্রেশন ফির মধ্যে দুই দিনব্যাপী সামিটে অংশগ্রহণকারীদের থাকা, খাওয়া ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

৬টি প্যানেল আলোচনা, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান, কালচারাল নাইট, কক্সবাজার ডিকলারেশনসহ আরও নানান আয়োজন রয়েছে এই সামিটে। এতে দেশ ও বিদেশের অভিজ্ঞ আলোচক অংশগ্রহণ করবেন।

দেশ ও দেশের বাইরের ১৮-৩৫ বছর বয়সী তরুণ ও বিভিন্ন পেশার সঙ্গে সংশ্লিষ্ট যে কেউ অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন এই সামিটে। যেখানে তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা তুলে ধরার সুযোগ পাবেন তারা।

সামিটের আয়োজক সংগঠনগুলো হলো-দ্য আর্থ সোসাইটি, ইয়াং পাওয়ার ইন সোস্যাল একশন (ইপসা), গ্লোবাল ল থিংকার সোসাইটি, ম্যাসলো বাংলাদেশ, উই ক্যান কক্সবাজার, ইন্সপারেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার, প্যারেন্টস এজিং ফাউন্ডেশন, বেকারত্ব হটাও ও বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার। সামিটটি আয়োজন করতে উক্ত সংগঠনগুলো দ্বারা গঠিত হয়েছে এসডিজি ইয়ুথ এলায়েন্স।

সামিটের ওয়েবসাইট-www.sdgyouthsummit.org ও ফেইসবুক পেইজ SDG Youth Summit 2022 ভিজিট করলেই পাওয়া যাবে রেজিস্ট্রেশন লিংক।