ইউজিসির সঙ্গে রামেবির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

গতকাল (১৫ জুন) কক্সবাজারের হোটেল সি পার্লের কনফারেন্স রুমে আলোচনা সভা শেষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির ২০২২-২৩ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। 

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান এবং রামেবির রেজিস্ট্রার অধ্যাপক ডা. আনোয়ারুল কাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।  

এ সময় সহকারী কলেজ পরিদর্শক ও ফোকাল পয়েন্ট মো. নাজমুল হোসেনসহ অনুষ্ঠানে কমিশনের বিভিন্ন বিভাগের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার ও সুশাসন নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এপিএ চালু করা হয়। ২০১৬-২০১৭ অর্থবছর থেকে ইউজিসি প্রতিবছর পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ চুক্তিটি স্বাক্ষর করে আসছে।