রক্তের চর্বি বা ফ্যাট হলো কোলেস্টেরল। যার অপর নাম লিপিড। ভালো কোলেস্টেরলের (এইচডিএল) মাত্রা রক্তে গেলে, তা রক্তনালির জন্য ক্ষতিকর। আবার খারাপ কোলেস্টেরলের (এলডিএল) মাত্রা বেড়ে গেলে, সেটাও বিপজ্জনক। কোনো মানুষের রক্তে কোলেস্টেরলের মাত্রা যদি অনেক বেশি থাকে তাহলে তিনি খুব দ্রুত হৃদরোগে আক্রান্ত হতে পরেন।
রক্তে কোলেস্টেরল মাত্রা বেড়ে যাওয়ার উপসর্গগুলো সাধারণ মানুষের পক্ষে বুঝে ওঠা বেশ কঠিন। তাই রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়মিত পরীক্ষা করা উচিত। রক্ত পরীক্ষা ছাড়াও কিছু শারীরিক উপসর্গ দেহে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার সংকেত হতে পারে। তেমনই একটি সংকেত হলো, চোখের রেটিনা ও কর্নিয়ার কিছু অস্বাভাবিক পরিবর্তন।
আধুনিক গবেষণা বলছে, চোখের এই দুটি অংশের বিশেষ কিছু পরিবর্তন কিছুটা হলেও ইঙ্গিত দিতে পারে উচ্চ কলেস্টেরলের মাত্রার। অনেক সময়ে মানুষের কর্নিয়ার চারপাশে একটি সাদা রঙের বলয় দেখা যায়। একে বিজ্ঞানের ভাষায় বলে অরকাস। সাধারণ ভাবে, বয়স বাড়লে এটি গঠিত হয়। কিন্তু অনেক সময়ে উচ্চ কোলেস্টেরলের সমস্যায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও এই বলয় গঠিত হতে পারে। পাশাপাশি, রঙেরও কিছুটা বদল আসতে পারে। তাই এই ধরনের সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।