সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবেলায় অসামরিক প্রশাসনকে সাহায্য করতে কাজ করছে নৌবাহিনীর বোট ও ডুবুরি দল।
সিলেটের প্রত্যন্ত বিভিন্ন বন্যাকবলিত এলাকা থেকে মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে আনতে নৌবাহিনীর ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ১২টি জেমিনি বোট ও ৩৫ জন ডুবুরি সদস্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।
ইতোমধ্যে ঢাকা থেকে একটি উদ্ধারকারী দল এসে কাজ শুরু করেছে এবং চট্টগ্রাম নৌঅঞ্চল থেকে অপর দলটি বিকেলের মধ্যেই সিলেট পৌঁছে উদ্ধার কাজ শুরু করবে বলে জানা গেছে।
উদ্ধারকার্য পরিচালনায় ১০০ জন বিভিন্ন পদবীর নৌসদস্য নিয়োজিত রয়েছেন। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই উদ্ধার কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।