লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকসহ ২ মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জুন) ভোরে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা এলাকার বোর্ডেরহাট জাওরানী বাজারগামী রাস্তা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ওসি এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন: রবিউল ইসলাম (৩৮) ও আমিনুর ইসলাম (৩৫)।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) হারুণ অর রশিদের নেতৃত্বে একদল পুলিশ ভেলাগুড়ি ইউনিয়নের বোর্ডেরহাট হইতে জাওরানী বাজার গামী পাকা রাস্তায় মোটরসাইকেলটি আটক করা হয়। এসময় মোটরসাইকেলে থাকা রবিউল ইসলাম ও আমিনুর ইসলামের শরীর তল্লাশী করে নেভি-ব্লু রংয়ের কাপড় দ্বারা ফেন্সিডিল বহনের জন্য বিশেষ ভাবে তৈরি কটিতে ৫০ বোতল ও আরেকজনের কাছ থেকে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনে একটি মোটরসাইকেল জব্দ করেন পুলিশ।
ওসি এরশাদুল আলম আরো বলেন, এঘটনায় হাতীবান্ধা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে দুজন মাদককারবারিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নং ১৮, তারিখ - ২০/০৬/২০২২ ইং।