এরশাদ এখনও সিএমএইচে

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ এখনও ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন। ডাক্তারের সময়সূচি পাওয়া সাপেক্ষে দু’একদিনের মধ্যে তাকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে বলে জানা গেছে।

এদিকে, টাকা দিয়েও মনোনয়ন না পাওয়া নেতাদের কয়েকদিন ধরে বিক্ষোভের কারণে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেওয়া হয়। জানা গেছে, জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের নির্দেশে এই তালা দেওয়া হয়েছে।