কংগ্রেসকে মিথ্যা তথ্য দেওয়ার কথা স্বীকার মাইকেল কোহেনের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তে কংগ্রেসের কাছে মিথ্যা কথা বলেছিলেন বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। গতকাল ম্যানহাটানের ফেডারেল কোর্টে হাজির হয়ে কোহেন নিজের দোষ স্বীকার করে বলেন, মস্কোতে ট্রাম্পের রিয়েল এস্টেট প্রকল্প নিয়ে তিনি কংগ্রেসকে মিথ্যা কথা বলেছিলেন। এর আগে আগস্টে কোহেন নির্বাচনী প্রচারণায় অর্থায়নের আইন ভেঙেছিলেন বলে স্বীকার করেন। তবে এক্ষেত্রে ট্রাম্পের কোনো দোষ ছিল না বলে তিনি দাবি করেন। -সিএনএন