লালমনিরহাটে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আলোচনা

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শনিবার জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে মডেল হাই স্কুল খেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু জাফর।

]বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন প্রমুখ। প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শন করা হয়।