পাকিস্তানের আশ্রয়ে দাউদ ইব্রাহিমের থাকা নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খানের দাবি, দাউদ ইব্রাহিম এবং হাফিজ সাইদের বিষয়টি আগের জমানার সূত্রে তার কাছে এসেছে। সেই ইতিহাসের জন্য তাকে দায়ী করা ঠিক হবে না। একইসঙ্গে তার মন্তব্য, ইতিহাস আঁকড়ে বসে থাকলে চলবে না। আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে। পাকিস্তানের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা অনেকেও এই মুহূর্তে আছে ভারতের আশ্রয়ে। ভারতের সঙ্গে শান্তির সম্পর্ক তৈরি করতে নিজের আগ্রহের কথা বিভিন্ন সময় বিভিন্ন মহলে জানাচ্ছেন ইমরান খান। - আনন্দবাজার পত্রিকা