১১ ডিসেম্বর টুঙ্গিপাড়া থেকে নির্বাচনী প্রচারণায় নামবেন শেখ হাসিনা

প্রার্থী মনোনয়নের পর এবার প্রচারণায় নামার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। টুঙ্গিপাড়া থেকে নির্বাচনী প্রচারণায় নামবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হবে। ওইদিন টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ হাসিনা। দলীয় সূত্র ইত্তেফাককে এ তথ্য জানিয়েছে।