‘আমার বাচ্চার নাম ট্যাটু করাব’

সোমবার সকালে প্রেগন্যান্সির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন আলিয়া ভাট। চলতি বছরের এপ্রিলেই বিয়ে করেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। তবে এত দ্রুতই যে কাপুর আর ভাট পরিবারে খুশির খবর আসবে তা মনে হয় কেউ স্বপ্নেও ভাবেননি। খবর বলছে, নভেম্বর মাসেই আলিয়ার কোল আলো করে আসবে সন্তান।

তবে আলিয়া মা হতে চলার খবর দেওয়ার পর রণবীর কাপুরের একটা পুরোনা সাক্ষাৎকারে ভাইরাল হয়েছে। যা এই দিনকয়েক আগেই তিনি বলেছিলেন ম্যাশেবল ইন্ডিয়াকে। রণবীরকে যখন প্রশ্ন করা হয়েছিল, ঠিক কী ট্যাটু করাতে চান তিনি ভবিষ্যতে, উত্তর এসেছিল, ‘নম্বর ৮-এর ট্যাটু করাতে পারি বা আমার হতে চলা সন্তানের নাম।’

রণবীরের এই কথার পিছনে যে লুকনো অর্থ আছে, তা হয়তো বোঝা যাচ্ছে এখন!

রণবীর কাপুর ও আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

সোমবার ইউএসজি-র সময়ের একটা ছবি শেয়ার করে নিয়েছেন আলিয়া। যেখানে হাসপাতালের বেডে শুয়ে তিনি সামনে রাখা স্ক্রিনে দেখছেন গর্ভস্থ সন্তানকে। পাশে বসে আছেন রণবীর কাপুর। আলিয়ার মুখে লেগে থাকা মিষ্টি হাসিখানা দেখে মন ভালো হয়।

প্রায় পাঁচবছর ধরে সম্পর্কে আছেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। ২০২১ সালে নিজেদের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে অফিসিয়াল করেন তারা। ইতিমধ্যেই আলিয়ার মা সোনি আর রণবীরের মা নীতু নিজেদের খুশি জাহির করেছেন। সূত্র: হিন্দুস্থান টাইমস।