‘আমার বেবির বেবি হতে চলেছে’

মা যাচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সোমবার (২৭ জুন) আলিয়া ভাট তার অফিশিয়াল ইনস্টাগ্রামে এই ঘোষণা দেন। ছোট মেয়ের মা হতে চলার খবরে খুব খুশি পরিচালক মহেশ ভাট।

বললেন, ‘আমার বেবির বেবি হতে চলেছে। আমি খুব খুশি।’

অন্যদিকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে মহেশ বলেন, ‘এটা খুব চ্যালেঞ্জিং একটা রোল যা এখন জীবন আমাকে পালন করতে বলছে, তা হল দাদুর চরিত্র। এটা আমাদের গোটা পরিবারের কাছে একটা জাদুভরা মুহূর্ত। সবচেয়ে বড় হল আলিয়া ছোট থেকেই ম্যাজিক্যাল চাইল্ড। নিজের আসাধারণ প্রতিভা দিয়ে ও আমাকে অনেকবার অবাক করেছে। আর তারপর রণবীরের সঙ্গে বিয়ে। খুব পছন্দের ছেলে আমার।’

মহেশ ভাট ও আলিয়া ভাট। ছবিধ সংগৃহীত

মহেশ আরও বলেন, ‘আমি নিশ্চিত আলিয়া আর রণবীরের যে সন্তান হতে চলেছে সে অসাধারণ মা-বাবার গুণ পেতে চলেছে নিজের মধ্যে। আমি ওদের জন্য খুব খুশি।’