নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে সগৌরবে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু। যাকে ঘিরে বাঙালিদের যেন আবেগের অন্ত নেই। সেতু উদ্বোধনের পর থেকেই নানান কর্মকান্ডে যখন প্রতি মুহুর্তে পদ্মা সেতুই আলোচনায় তখন দ্বিতীয় দিনেই দেখা মিললো অসম্ভব সুন্দর এক দৃশ্যের। ব্রেইন স্ট্রোকে আক্রান্ত বাবাকে পদ্মা সেতু দেখাতা সুদূর ময়মনসিংহ থেকে এসেছে তারই দুই পুত্র। এ যেন পৃথিবীর সমস্ত সুখের প্রতিচ্ছবি।
দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হওয়ায় খুশি আবুল হোসেন জানালেন সেতু সুন্দর হয়েছে। "আমি ময়মনসিংহ থেকে এসেছি পদ্মা সেতু দেখার জন্য। পদ্মা সেতু অনেক সুন্দর হয়েছে৷ অনেক ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন।"
বাবার ইচ্ছে পূরণ করতেই সেতুতে আসার কথা জানিয়ে তার ছোট ছেলে বলেন,"বাবা ইচ্ছে পোষণ করে পদ্মা সেতু দেখার তাই এম্বুল্যান্সে করেই বাবাকে নিয়ে আসলাম। আমরা ময়মনসিংহ থেকে এসেছি শুধুমাত্র এই একটা কারণেই।"
পৃথিবীর সব অসুন্দর গুলো যেন এমন সুন্দরের কাছে অতি নগন্য। পিতা পুত্রের ভালোবাসার সমস্তটাই থাকবে মধুময়। এমনটা প্রত্যাশা করা যেমন ভূল নয়। তেমনি এমন দৃশ্যের দেখা মেলবে পৃথিবীর শেষ দিন পর্যন্ত সেটাও হয়তো খুব বড় চাওয়া নয়।