‘সন্তানের নাম আমরা ঠিক করে রেখেছি কিন্তু এখন বলবো না’

রণবীর কাপুর-আলিয়া ভাটের প্রেম বিয়ে নিয়ে কম রটনা হয়নি। এই বিয়ে হবে না বলে অনেকে বাজিও লেগেছিলেন। কিন্তু বাস্তবতা সংসার করছেন তারা। এবং বিয়ের আড়াই মাসেই আলিয়া সুসংবাদ শোনাবেন সঙ্গে ডাক্তারখানায় পরীক্ষা-নিরীক্ষা চলার ছবি।

ইনস্টাগ্রামে আলিয়ার একটি পোস্টে দেখা গিয়েছে, আল্ট্রাসোনোগ্রাফি চলছে অভিনেত্রীর। হাসিমুখে কম্পিউটারের পর্দায় চোখ রেখে হাসপাতালের শঘ্যায় শুয়ে তিনি। ফ্রেমে রয়েছেন রণবীরও। তার উত্সুক চোখও নিবদ্ধ মনিটরে। যেন একসঙ্গে স্বপ্ন বুনছেন যুগলে। ছবিটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে আলিয়া লিখেছেন, ‘আমাদের সন্তান...শিগগিরই সে আসছে।’

এদিকে গত শুক্রবারই ‘সমশেরা’-ও ট্রেলর মুক্তির অনুষ্ঠানে গিয়েছিলেন রণবীর। সেখানে এক সাক্ষাত্কারে দাম্পত্য নিয়ে অকপটে কথা বলেন ঋষি-তনয়।

রণবীর কাপুর-আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

জানিয়েছিলেন, জীবনে কোনগুলো একান্ত চাহিদা আর কোনটা বাড়তি, তা এখন ভালভাবে বুঝতে শিখেছেন। বিয়ের পর এক ধাক্কায় যেন বাস্তবকে টের পাচ্ছেন রণবীর। সন্তানের নাম আমরা ঠিক করে রেখেছি কিন্তু এখন তা বলবো না।