ড. নেওয়াজ আবারও নোবিপ্রবির প্রক্টর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুনরায় (দ্বিতীয় মেয়াদে) প্রক্টর হলেন এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। 

মঙ্গলবার (২৮ জুন ২০২২) বিষয়টি তিনি নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপ্রাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে পুনরায় ২য় মেয়াদে নিম্নোক্ত শর্তে প্রক্টর পদে নিয়োগ দেয়া হলো।

শর্তসমূহ-নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আপনার এই নিয়োগ বিবেচিত হবে। আপনার এই নিয়োগ ২৩ জুন ২০২২ হতে কার্যকর হবে। বিধি মোতাবেক আপনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং পরবর্তী ০৩ (তিন) বছর এই নিয়োগ কার্যকর থাকবে।