আজমেরী হক বাঁধন। লাক্স সুন্দরী প্রতিযোগিতার পর ক্যারিয়ারের তার সাফল্যের ল্যান্ডমার্ক নিশ্চিতভাবেই বলা যায় সাদ’-এর ‘রেহানা মরিয়ম নূর’। কিন্তু এরপর? বাঁধন-টাবু অভিনীত বলিউডের নতুন ছবি। সৃজিতের সাথে কাজ করা। নিজের পোর্টফোলিও সমৃদ্ধ করে রাখতে আর কী লাগে!
কিন্তু দেশীয় নতুন ভেঞ্চারে বাঁধনের নতুন কম কেন? নিশ্চয়ই ফিল্ম ক্যারিয়ারে এমন সু-উচ্চ সাফল্যের পথ পেরুনোর পর নিজেকে ঐ মাপে আর কোথাও ফেলতে পারছেন না নিজেকে। বেশ ক’টি ইন্টারভিউতেও বলেছেন তিনি একথা।
বাঁধন স্পষ্ট করেই বলেছেন, ‘আমাকে নিয়ে আলাদা করে ভাববে এমন নির্মাতা কই?’ সত্যিই তো তাই ! এদেশে নারীপ্রধান চলচ্চিত্র হাতেগোনা। তবুও বাঁধনের দর্শকরা এখন অপেক্ষায় রয়েছেন তার নতুন কোনো গল্পের চিত্রায়ন দেখার জন্য। সেই খবরটি কবে দেবেন তিনিই জানেন। তবে মুঠোভর্তি নানা ছবি উত্সবের আনন্দ। দেশ-বিদেশ মাতিয়ে রাখা স্মৃতি আর সম্মাননায় ঘরের আসবাব ভরে যাচ্ছে তার ক্রমশই।
এই ছবিটিও তার ধারাবাহিক কার্যক্রম। সম্প্রতি তোলা স্পেনের একটি শহরে নিজের ছবির প্রদর্শনী পোস্টারের সামনে।