গত বছর আইসিসির বর্ষসেরা পুরস্কার জিতেছেন পাকিস্তানের পেস তারকা শাহিন শাহ আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার তিনি। এবার তার নামের পাশে আরও একটি উপাধি যুক্ত হলো।
গতকাল সোমবার পাকিস্তানের খাইবার পাখতুন পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) পদে নিয়োগ পেয়েছেন শাহিন আফ্রিদি। তবে তাকে এটা সম্মানসূচক দেওয়া হয়েছে। মূলত খাইবার পাখতুন অঞ্চলের পুলিশের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন তিনি।
সোমবার এ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান করা হয়। সেখানে পুলিশের পোশাক পরিহিত শাহিন আফ্রিদিকে সম্মানসূচক ব্যাজ পরিয়ে দেন ইন্সপেক্টর জেনারেল মোয়াজ্জাম জাহ আনসানি।
سپر اسٹار پاکستانی فاسٹ باولرشاہین شاہ آفریدی خیبر پختونخوا پولیس کے گڈول ایمبیسڈر (خیر سگالی سفیر ) مقرر۔
— KP Police (@KP_Police1) July 4, 2022
چیف سیکرٹری خیبر پختونخوا شہزاد خان بنگش اور انسپکٹر جنرل آف پولیس خیبرپختونخوا معظم جاہ انصاری سپر اسٹار کرکٹر کو ڈی ایس پی کے اعزازی رینک لگا رہے ہیں۔ pic.twitter.com/epZv6u21yc