গত ২৭ জুন মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন আলিয়া ভাট। ‘সোনোগ্রাফ সেশনের’ ছবি পোস্ট করে সুখবর নিজেই দিয়েছে উড বি মাম্মি। এই খবরে চারিদিকে খুশির হাওয়া। ভক্ত থেকে বন্ধু, আত্মীয় পরিজন সকলেই আলিয়াকে তার নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু, আপনি কী জানেন আলিয়ার মা হওয়ার খবরে হাপুস নয়নে কেঁদেছিলেন বলিউডের পরিচালক-প্রযোজক করণ জোহর।
করণের হাত ধরেই বলিউডে ব্রেক পেয়েছিলেন মহেশ কন্যা আলিয়া ভাট। রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়ের আসরেও ছিলেন করণ জোহর। তাহলে প্রিয় মানুষের খুশিতে কেন কেঁদে ভাসালেন তিনি!
আসলে খুশিতে কেঁদে ফেলেছিলেন করণ। রালিয়ার বিয়ের আসরেই রণবীরকে জামাই বলে সম্বোধন করেছিলেন করণ জোহর। তাই মেয়ের খুশিতে চোখের জল ধরে রাখতে পারেননি। এক ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেই কথা নিজেই জানিয়ছেন করণ জোহর। তার কথায়, ‘আলিয়া আমার অফিসে এসেছিল। সেখানেই এই খুশির খবরটা দিয়েছিল। সেই দিন আমার চুলের অবস্থা খুব খারাপ ছিল। হুডি মাথায় দিয়ে বসে ছিলাম। সেই রকম পরিস্থিতিতে আলিয়া যখন মা হওয়ার খবরটা আমাকে দিল তখন খুশিতে আমি কেঁদে ফেলেছিলাম। আমাকে জড়িয়ে ধরে খুশিতে একেবারে ডগমগ ছিল আলিয়া। আমি যেম বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার ছোট্টচ মেয়েটা মা হতে চলেছে। এটা আমার কাছে অন্য রকম একটা আবেগের জায়গা ছিল।’
করণের সংযোজন, ‘আলিয়ার বয়স যখন মাত্র ১৭ সেই সময় থেকে আমার অফিসে আসত। ওর সান্নিধ্যেই এসেই আমি প্রথম পিতৃত্ব বা মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম। আজ আলিয়ার বয়স ২৯। দীর্ঘ ১২ বছরের এই ভালোবাসা, বন্ধুত্ব সত্যিই ভোলার নয়। তাই ওঁর জাবনের এই খুশির মুহূর্তে আমি চোখের জল আর সত্যিই আটকে রাখতে পারলাম না। আলিয়ার সন্তানকে কোলে নিয়ে আদর করার জন্য অপেক্ষা করে আছি। আমার যেন আর তর সইছে না। ওঁর সন্তানকে কোলে নিলে আমার মনে মনে নিজের সন্তানকেই কোলে নিয়ে আদর করছি।’
আগামী ৭ জুলাই থেকে করণ জোহরের সঞ্চালনায় শুরু হতে চলেছে কফি উইথ করণ। করণের নতুন শোয়ের প্রথম অতিথির তালিকায় রয়েছেন মম টু বি আলিয়া ভাট আর রণবীর সিং।