কুড়িগ্রামের ফুলবাড়ীতে আমন বীজতলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম এচাহাক আলী (৫৭)। তিনি ওই এলাকার মৃত মনিরুজ্জামান ওরফে মনির ধনির ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ১০ টার দিকে আমন বীজতলায় সেচ দেওয়ার জন্য মটরঘরে যান কৃষক এচাহাক আলী। সেখানে সুইচ দেওয়ার জন্য বোর্ডে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।