বন্যায় ক্ষতিগ্রস্ত ২০২২ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) অফিসার পরিষদ।
বুধবার (৬ জুলাই) সুনামগঞ্জের ছাতক উপজেলার হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের অসচ্ছল মাধ্যমিক পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ। আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচীর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বক্তৃতা করেন। এছাড়াও অনুষ্ঠানে আনিসুর রহমান, মোহাম্মদ আবুল হাসনাত, ফখর উদ্দীন, সন্তোষ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।