ডোরিন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

ডোরিন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (ডিসিএমএল) জনতা ক্যাপিটালল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (জেসিআইএল) (জনতা ব্যাংক লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান) সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হইয়েছে। ৬ জুলাই (বুধবার)  “প্যানেল ব্রোকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান” নামের ইভেন্টের আয়োজন করে ডোরিন হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডে।

জনাব মুনিরুজ্জামান খান এফসিএমএ, ডিরেক্টর-ব্যাংকিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ডোরিন গ্রুপ এবং জনাব শহিদুল হক এফসিএমএ, জেসিআইএল-এর চিফ এক্সিকিউটিভ তাদের নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

জনাব ফিরোজ আসাদ, সিনিয়র গ্রুপ উপদেষ্টা এবং বোর্ডের সদস্য, ডোরিন গ্রুপ; ডিসিএমএল-এর হেড অফ অপারেশন্স জনাব মোহাম্মদ রেজা এবং জেসিআইএল এবং ডিসিএমএল-এর শীর্ষ ব্যবস্থাপনার অন্যান্য সদস্যরাও স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্রোকারেজ ফার্ম হিসাবে, এই সহযোগিতা ডিসিএমএল-কে জেসিআইএল-এর জন্য শেয়ারের নিরবিচ্ছিন্ন লেনদেনের সুবিধা করে দিবে। এই অগ্রণী পদক্ষেপে জনতা ক্যাপিটালল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ডোরিন ক্যাপিটালল ম্যানেজমেন্ট লিমিটেডকে বেসরকারি খাতের প্রথম প্যানেল ব্রোকার হিসেবে অন্তর্ভুক্ত করেছে।