ভ্যপসা গরমে অতিথি আপ্যায়নে ‘শাহী আম দুধ’

এবারের ঈদের সময়টা কখনও মেঘ, কখনও বৃষ্টি কিংবা রোদের চোখ রাঙানো। এমন ভ্যাপসা গরমে অতিথি এলে তাকে ফল দিয়ে তৈরি কোনো মজার খাবার দিতে পারেন। এই যেমন শাহী আমদুধ। দেশের সর্বত্র এখন আম পাওয়া যাচ্ছে। দামও হাতের নাগালে। তাই এই ঈদ আনন্দে অতিথি আপ্যায়নে রাখতে পারেন ‘শাহী আমদুধ’। কীভাবে বানাতে হবে তা জানাচ্ছেন তাসনিয়া রহমান সৃষ্টি 

প্রয়োজনীয় উপকরণ

  • পাকা ও মিষ্টি আম ১ কাপ
  • তরল দুধ ঘন করা ৩ কাপ
  • পানি দেড় কাপ
  • কনডেন্স মিল্ক হাফ কাপ
  • বাদাম কুঁচি ১ টেবিল চামচ
  • তবক সাজাবার জন্য

শাহী আমদুধ

প্রস্তুত প্রণালী
শুরুতে তরল দুধের সঙ্গে অল্প পানি ও কনডেন্স মিল্ক জ্বাল দিয়ে নামিয়ে ঠাণ্ডা করে নিন। এবার আম টুকরো করে কেটে ঠাণ্ডা দুধের সঙ্গে মিশিয়ে বাদাম কুঁচি ও তবক দিয়ে সাজিয়ে পরিবেশন করুন এই গরমে তৃপ্তির ‘শাহী আমদুধ’।