বর্তমানে দক্ষিণ ও বলিউড মিলেমিশে একাকার। বিশেষ করে বলিউড অভিনেত্রীদের দেখা যাচ্ছে দক্ষিণী সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে, আবার দক্ষিণের তারকাদের সিনেমা মুক্তি পাচ্ছে বলিউড বাজারে। বলিউড থেকে দক্ষিণের সিনেমায় খুব একটা নাম লেখান না অভিনেত্রীরা।
সেই যাত্রায় বলিউডের কিয়ারা আদবানি দক্ষিণে নতুন করে পা রাখলেন। ক্যারিয়ারের শুরুর দিকে কিয়ারা কয়েকটি দক্ষিণের সিনেমায় অভিনয় করেছেন। তবে গেল কয়েকবছরে কিয়ারা দিয়েছেন ‘কবির সিং’, ‘শেরশাহ’, ‘ভুল ভুলাইয়া ২’- এর মতো একাধিক ব্লকবাস্টার সিনেমা। আর তাইতো দক্ষিণের এই বড় বাজেটের সিনেমার নায়িকা হিসেবে বেছে নেওয়া হয়েছে কিয়ারাকে। সিনেমার নাম আপাতত ঠিক হয়েছে ‘আরসি ১৫’। এই সিনেমায় কিয়ারার বিপরীতে আছেন রামচরণ। পরিচালনা করছেন ‘নায়ক’, ‘রোবট’- এর মতো সিনেমার পরিচালক শংকর। এই পরিচালক সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন বড় বাজেটের সিনেমা নির্মাণ করেন তিনি। রাজনৈতিক ধাঁচের নতুন এই সিনেমাটি পরিচালকের ‘শিবাজি’ কিংবা ‘ইন্ডিয়ানা’র ছোঁয়া থাকবে বলে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।