কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় আব্দুর রাহিম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের সাহিতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রাহিম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি একজন মিষ্টি বানানোর কারিগর ছিলেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন জানান, দুপুরে আব্দুর রাহিম তার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সাহিতপুর নামক স্থানে দুর্ঘটনায় তিনি নিহত হন। এ সময় তার দুই বন্ধু আহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।