ঢাকা দক্ষিণ সিটির ৫৮ ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮টি ওয়ার্ডে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে। এছাড়া ৭টি ওয়ার্ডে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। এ পর্যন্ত সার্বিকভাবে ৯০ শতাংশের অধিক বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। 

রবিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো -- ১, ৩, ৬, ৮, ৯, ১০, ১২, ১৩, ১৪, ১৬, ১৭, ১৮, ২০, ২১, ২৩-৩৩, ৩৬-৪৪, ৪৯, ৫১-৬৩, ৬৬-৭৫ নম্বর ওয়ার্ড। এছাড়াও ৫, ১১, ১৯, ২২, ৩৪, ৪৮, ৬৪ নম্বর ওয়ার্ড অর্থাৎ ৭টি ওয়ার্ড হতে ইতোমধ্যে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। 

বর্জ্য অপসরণ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা।

এদিকে গতকাল রাত ১১টা হতে আজ রাত ১১টা পর্যন্ত অর্থাৎ বিগত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৮৩টি ট্রিপের মাধ্যমে মোট ৭ হাজার ১৩৯.২৪ মেট্রিক টন বর্জ্য কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করা হয়েছে।