চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরাফাত উদ্দিন রাকিব (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার ( ১০ জুলাই) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের দারোগা বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই বাড়ির একরামুল হকের পুত্র।
স্থানীয়রা জানান, কোরবানির পশু জবাই করার পর পশুর মাংস বণ্টন এর জন্য শরীকদাররা ওয়েট স্কেল ব্যবহার করেন। মাংস বণ্টন শেষে ওয়েট স্কেলটি চার্জে লাগানো ছিল। ভুলবশত ওয়েট স্কেলটি বিদ্যুৎ সংযোগের লাইন বন্ধ না করে রাকিব সেটি গুছিয়ে নেওয়ার সময় লাইনের ত্রুটি থাকার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলে মারা যায়।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।