গরুর চাপ রোস্টের স্বাদ অন্য রকম। রান্না করাও খুব একটা কঠিন না। পরিবারের প্রিয় মানুষগুলোর জন্য তৈরি করতে পারেন দারুণ স্বাদের গরুর চাপ রোস্ট। রেসিপি দিয়েছেন তাসনিয়া রহমান সৃষ্টি
প্রয়োজনীয় উপকরণ
- গরুর চাপের মাংস ১ কেজি
- পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
- আদা বাটা ১ টেবিল চামচ
- রসুন বাটা ১ টেবিল চামচ
- গোলমরিচ বাটা ১ টেবিল চামচ
- এলাচ বাটা ১ চা চামচ
- দারুচিনি বাটা ১ চা চামচ
- ধনে বাটা ১ টেবিল চামচ
- জিরা বাটা ১ টেবিল চামচ
- জায়ফল-জয়িত্রী বাটা ১/৪ চা চামচ
- ঘি ৩ টেবিল চামচ
- টক দই ১/৪ কাপ
- সরিষার তেল ৩ টেবিল চামচ
- পেঁয়াজ কুঁচি ১ কাপ
- কাঁচা মরিচ ৬/৭টি
- ধনেপাতা ২ টেবিল চামচ
- লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালী
প্রথমেই মাংস ছেঁচে টক দই, লবণ, সমস্ত বাটা ও গুঁড়া মসলা দিয়ে মেখে ১ ঘন্টা মেরিনেট করে রাখতে হবে। এবার হাঁড়িতে সরিষার তেল ও ঘি গরম করে মাংস দিয়ে কষিয়ে ঢেকে রান্না করতে হবে। মাংস সিদ্ধ হলে নামিয়ে রাখতে হবে। এবার কড়াইতে সরিষার তেল ও ঘি গরম করে পেঁয়াজ কুঁচি ও কাঁচা মরিচ ভেজে মাংস দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ধনেপাতা কুঁচি ছিটিয়ে পরিবেশন করুন জিভে জলআনা ‘গরুর চাপ রোস্ট’।