ঈদ শেষ শুরু হয়েছে কর্মস্থলে ফেরা। ঈদ শেষে সিরাজগঞ্জে জীবন জীবিকার তাগিদে রাজধানী মুখী মানুষে ঢল। মঙ্গলবার থেকে খুলেছে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। ঈদ আনন্দ উপভোগ করতে যারা নাড়ির টানে রাজধানী ছেড়ে গ্রামে আসেন, পরিবারের সঙ্গে ঈদ কাটানোর জন্য। সেই সুখের স্মৃতি নিয়ে আবার তারা ফিরছেন কর্মস্থলে জীবন জীবিকার তাগিদে।
সোমবার থেকেই বিভিন্ন যানবাহনে ঢাকামুখী হচ্ছেন মানুষ। বুধবার সকালে সিরাজগঞ্জের কড্ডামোড়সহ বিভিন্ন বাস-স্ট্যান্ড রেলস্টেশনে মানুষকে ঢাকায় ফিরতে দেখা যায়। একই চিত্র জেলার প্রতিটি উপজেলায় ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা যায়। মঙ্গলবার থেকে বেশি ভীর হচ্ছে সড়ক বাসস্ট্যান্ড ও রেলস্টেশনগুলোতে। তবে বাস ট্রেনের টিকেটের সংকট থাকায় অনেকেই বিপাকে পরেছে। যে কারণে টিকেট প্রাপ্তি সাপেক্ষে অনেকের একদিন আগে যেতে হচ্ছে। বুধবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা মোড়ে গিয়ে ঢাকাগামী যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা যায়। যাত্রীদের প্রতিযোগিতা করে বাস ও ট্রেনে উঠতে হচ্ছে।
এ বিষয়ে সিরাজগঞ্জের কোনাবাড়ি এলাকার সাহেদ আলম জানান, ঈদ শেষে আবার জীবিকার জন্য কর্মস্থলে যাচ্ছি। গত কয়েক বছরের তুলনায় এবার যানজট মুক্তভাবে বাড়ি এসে ছিলাম বাবা মায়ের সাথে ঈদ করে আবার যাচ্ছি । তিনি অভিযোগ করে বলেন, প্রতি বছরের মত এবারও বাস ভাড়া বেশি।
কামারখন্দের সামিনা বলেন, এসেছিলাম ভালভাবেই কিন্তু এখন যেতে হচ্ছে গাদাগাদি করে।
কাজিপুরের নাটুয়ারপাড়ার আসলাম হোসেন বলেন, একাই কর্মস্থলে যাচ্ছে। কদিন পর মানুষের চাপ কমলে পরিবার ঢাকায় আসবে। আমি এখান থেকে সোজা অফিস যাব।
খাসরাজবাড়ী থেকে ঢাকাগামী শিহাব সরকার জানান, এবারে ঈদে বাড়ি আসতে কোনো বাড়তি চাপ অনুভব করিনি।