সতর্ক শুরু বাংলাদেশের

টার্গেট খুব বেশি নয়, মাত্র ১০৯ রান। ওয়ানডে ম্যাচে এই রান তাড়া করা কোনো ব্যাপারই না। তবু, কোনো ঝুকি নিতে চাচ্ছেন না অধিনায়ক তামিম ইকবাল।  নামজুল হোসেন শান্তকে নিয়ে বেশ সতর্কতার সঙ্গে শুরু করেন।

দীর্ঘদিন পর আজ ওয়ানডেতে ওপেনার সঙ্গী পরিবর্তন করলেন তামিম। লিটন দাসকে সরিয়ে শান্তকে উপরে তুলে আনা হয়েছে। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে চেষ্টা করেছেন শান্ত। গড়ে তুলেছেন ৪৮ রানের জুটি। এরপরই ছন্দপতন। জায়গা বদল হলে সেট হয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসার ঘটনাতে কোনো পরিবর্তন হয়নি শান্তর। ৩৬ বলে ২০ রান করে ক্যাচ তুলে দিয়েছেন।

এই রিপোর্ট লেখার সময় লিটন দাসকে সঙ্গে নিয়ে জয়ের দিকে আগাচ্ছেন তামিম ইকবাল। বাংলাদেশের সংগ্রহ ১৩.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রান। তামিম ২৪ ও লিটন শূন্য রানে অপরাজিত।